শ্রী রামকৃষ্ণ শরণম্

Prospectus বিদ্যালয়ের পরিচয় পুস্তিকা

Admission details, fees, hostel information and the rules and ideals of Shree Ramakrishna Ashrama Sikshatirtha, from the school's printed prospectus.

Admission for the 2027 sessionভর্তি সম্পর্কিত তথ্য (বাংলা মাধ্যম)

২০২৭ সেশনে KG-I থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। আগামী ৫ই সেপ্টেম্বর ২০২৬ থেকে ৭ই নভেম্বর ২০২৬ পর্যন্ত Form নেওয়া ও জমা দেওয়া যাবে। মেধা পরীক্ষার তারিখ Admit Card-এ উল্লেখ থাকবে। মেধা পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে সফল ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে হবে।

Age and seats by class বয়সের যোগ্যতা ও আসন সংখ্যা
ClassAge (years)Seats
Infant ইনফ্যান্ট৩ – ৪20
KG-I কে. জি. ওয়ান৪ – ৫20
KG-II কে. জি. টু৫ – ৬25
Class I প্রথম শ্রেণী৬ – ৭25
Class II দ্বিতীয় শ্রেণী৭ – ৮20
Class III তৃতীয় শ্রেণী৮ – ৯15
Class IV চতুর্থ শ্রেণী৯ – ১০15
Class V পঞ্চম শ্রেণী১০ – ১১35
Class VI ষষ্ঠ শ্রেণী১১ – ১২10
Class VII সপ্তম শ্রেণী১২ – ১৩10
Class VIII অষ্টম শ্রেণী১৩ – ১৪10
Class IX নবম শ্রেণী১৪ – ১৫10

School hours পঠন-পাঠনের সময়

10:50 am – 4:10 pm

ইনফ্যান্ট থেকে ক্লাস টেন পর্যন্ত। বিদ্যালয়ের প্রয়োজনে সময় পরিবর্তন হতে পারে।

Hostel seats ছাত্রাবাসের আসন সংখ্যা

৫১টি

“যারা তোমাকে বলে, ‘তুমি পারোনা বা তুমি পারবেই না’, তারা সম্ভবত সেইসব লোক যারা ভয় পায় এই ভেবে যে, তুমি পারবে।”

এ. পি. জে. আব্দুল কালাম

Admission test syllabus ভর্তি পরীক্ষার পাঠ্যক্রম

কেজি ওয়ান
অ থেকে ঔ, ক থেকে ম, ১ থেকে ২০, 1 to 20, A to M পর্যন্ত লেখার যোগ্যতা থাকতে হবে। নিজের নাম, পিতা মাতার নাম ও ঠিকানা সঠিক বলতে হবে। মা সারদার যেকোন একটি বাণী বলতে হবে।
কেজি টু
সকল বাংলা বর্ণ, ১ থেকে ১০০, 1 to 100, A to Z (Capital & Small) লেখার যোগ্যতা সহ কেজি ওয়ানের পাঠ্য ও সহায়ক পুস্তকের বিষয় সূচি অনুসরণ করতে হবে। রামকৃষ্ণ ও মা সারদার একটি করে বাণী বলতে হবে।
প্রথম শ্রেণী
কেজি টু এর পাঠ্য পুস্তকের বিষয়সূচী প্রধানত অনুসরণ করতে হবে। বিশেষ ভাবে (ইংরেজি ও গণিত)। নিজের নাম, পিতা-মাতার নাম ঠিকানা পরিচ্ছন্ন ভাবে লেখার যোগ্যতা থাকতে হবে। ঠাকুর মা স্বামীজীর একটি করে বাণী বলার দক্ষতা থাকতে হবে।
দ্বিতীয় শ্রেণী
প্রথম শ্রেণীর পাঠ্য পুস্তকের বিষয়সূচী প্রধানত অনুসরণ করতে হবে। বিশেষ ভাবে (বাংলা, ইংরেজি ও গণিত)। নিজের নাম, পিতা-মাতার নাম ঠিকানা পরিচ্ছন্ন ভাবে লেখার যোগ্যতা থাকতে হবে। ঠাকুর মা স্বামীজীর একটি করে বাণী বলার দক্ষতা থাকতে হবে।
তৃতীয় শ্রেণী
দ্বিতীয় শ্রেণীর পাঠ্য পুস্তকের বিষয়সূচী প্রধানত অনুসরণ করতে হবে। বিশেষ ভাবে (বাংলা, ইংরেজি ও গণিত)। ঠাকুর মা স্বামীজীর একটি করে বাণী বলার দক্ষতা থাকতে হবে।
চতুর্থ শ্রেণী
তৃতীয় শ্রেণীর পাঠ্য পুস্তকের বিষয়সূচী প্রধানত অনুসরণ করতে হবে। বিশেষ ভাবে (বাংলা, ইংরেজি ও গণিত)। ঠাকুর মা স্বামীজীর একটি করে বাণী বলার দক্ষতা থাকতে হবে।
পঞ্চম – অষ্টম শ্রেণী
পূর্ববর্তী শ্রেণীর অংক, ইংরেজী ও সাধারন জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। ঠাকুর মা স্বামীজীর দুটি করে বাণী লিখতে হবে।

“জীবনের কোন লক্ষ্য নাই অথচ শিক্ষা আছে, ইহার কোন অর্থই নাই।”

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

Feesফি-এর বিবরণ

These are the school's fees once a child is admitted. They are separate from the online application form fee. “—” means the fee is not charged.

School

Admission fee (yearly)
ClassNew studentsOld students
Infant to IV₹2,000—
V₹3,000₹3,000
VI to VIII₹2,500—
IX₹3,500₹3,500
Session and other fees (yearly)
ClassNew studentsOld students
Infant to KG-II₹2,800₹2,800
I to IV₹3,800₹3,800
V to VIII₹4,810₹4,650
IX to X₹5,000₹5,000
Monthly fee
ClassPer month
Infant, KG-I, KG-II₹420
I and II₹470
III and IV₹500
V₹800
VI₹850
VII₹900
VIII₹950
IX₹1,000
X₹1,100

Hostel

Yearly charges (all classes)
ChargeNew studentsOld students
Admission fee₹1,500—
Electric charge₹2,400₹2,400
Bed rent₹2,400₹2,400
Monthly fee (new and old students)
ClassPer month
I and II₹3,350
III and IV₹3,850
V to VIII₹3,900
IX and X₹4,000

টাকা মাটি মাটি টাকা।

শ্রী রামকৃষ্ণ

Hostelছাত্রাবাসের নিয়মাবলী

Hostel rules নিয়মাবলী

  1. পিতা মাতা বা অভিভাবককে বিদ্যালয় অফিস থেকে ছাত্রাবাসের ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথী সহ সঠিকভাবে ফর্ম পূরণ করে অফিসে জমা দিতে হবে।
  2. ছাত্রাবাসে থাকার অনুমতি পেলে ছাত্রাবাসের ভর্তি ফি সহ প্রথম মাসের বেতন জমা করতে হবে।
  3. ছাত্রাবাসের মাসিক বেতন চলতি মাসের ৭ তারিখের মধ্যে জমা দিতে হবে।
  4. ফর্মে যে তিন জন ব্যক্তির নাম অভিভাবক নির্ধারণ করবেন, কেবল ওই সকল ব্যক্তি ছাত্র/ছাত্রীর সঙ্গে দেখা করতে পারবেন ও অভিভাবকের অনুপস্থিতিতে বাড়ি নিয়ে যেতে পারবেন।
  5. অভিভাবক বা নির্ধারিত ব্যক্তিগণ কোনভাবেই ছাত্রাবাসের কক্ষে ঢুকতে পারবেন না।
  6. ছাত্রাবাসে থাকাকালীন ছাত্র-ছাত্রীর কেবল প্রাথমিক চিকিৎসা ব্যতীত অন্য কোন চিকিৎসার দায়ভার কর্তৃপক্ষ নেবে না।
  7. ছাত্রাবাসে ছুটি ছাড়া বাড়ির প্রয়োজনে ছুটির জন্য অভিভাবককে লিখিত আবেদন করতে হবে।

What to bring যে সকল জিনিসপত্র আনতে হবে

  1. ট্রাংক (২ ফিট) ১টি, থালা ১টি, গ্লাস ১টি, বাটি ১টি, বালতি ১টি, জলের বোতল ১টি, স্নানের মগ ১টি, চটি ১ জোড়া।
  2. প্রার্থনার জন্য শ্রীমদ্ভগবদ্‌গীতা ১টি। ছাত্র: ধুতি, সাদা গেঞ্জি, সাদা পাঞ্জাবি (কোন নকশা বা কাজ থাকবে না), সাদা রঙের উত্তরীয়। ছাত্রী: সাদা চুড়িদার, সাদা ওড়না।
  3. বিছানা পত্র: মশারি, তোষক, সতরঞ্চি, পাতলা বালিশ, মাদুর ও অন্যান্য সবকিছু (একজন ঘুমাবে সেই মতো)।
  4. ব্রাশ, জিভছিলা, টুথপেস্ট, তেল, সাবান অবশ্যই আনতে হবে।
  5. ছাত্র/ছাত্রীর কোন অসুখ থাকলে তা নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে ও প্রয়োজনীয় ঔষধ খেলে তা আনতে হবে।

Do not send ছাত্রাবাসে পাঠাবেন না

  1. কোন দামি অলঙ্কার (সোনা, রূপা ইত্যাদি), টাকা।
  2. মোবাইল বা যেকোনো বৈদ্যুতিক যন্ত্র।
  3. যে কোন প্রকার পারফিউম।

Rulesনিয়মাবলী

For every student প্রত্যেক ছাত্র-ছাত্রীকে

  1. বিদ্যালয়ের নির্দিষ্ট ইউনিফর্ম পরে আসতে হবে।
  2. ময়লা জামা-প্যান্ট পরে আসবে না।
  3. নানারকম টুপি, মাথায় ফিতে ইত্যাদি পরে আসবে না।
  4. সময়মত স্কুলে আসবে নতুবা ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
  5. ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গেই প্রার্থনাগৃহে এসে সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট সারিতে দাঁড়াবে এবং প্রার্থনা শেষে সারিবদ্ধভাবে শ্রেণীকক্ষে প্রবেশ করবে।
  6. স্কুল বসার আগে খেলাধূলা করবে না এবং টিফিনে খেলাধূলার সময় জামা-প্যান্ট যাতে নোংরা না হয় সে দিকে লক্ষ্য রাখবে। টিফিন সমাপ্তির ঘণ্টা পড়ার পর সব ছাত্র-ছাত্রী ক্লাসে ঢুকে যাবে নতুবা ক্লাসের বাইরে থাকতে হবে।
  7. একটা পিরিয়ড শেষ ও আর একটা পিরিয়ড শুরু হওয়ার মধ্যে কোন ছাত্র-ছাত্রী ক্লাসের বাইরে বা বারান্দায় ঘোরাঘুরি করবে না।
  8. পরের পিরিয়ডে শিক্ষক বা শিক্ষিকার অনুমতি ব্যতিত কোন ছাত্র-ছাত্রী বাথরুমে বা অন্যত্র যাবে না।
  9. যেখানে সেখানে খাবারের অবশিষ্টাংশ, পলিথিন, নানারকম প্যাকেট, কলার খোসা ইত্যাদি ফেলবে না। আবর্জনা ফেলার নির্দিষ্ট পাত্রে ফেলবে।
  10. গান, পিটি, কালচারাল, শ্রীশ্রী ঠাকুর, শ্রীশ্রীমা ও শ্রীমদ্ স্বামীজীর ক্লাসে সারিবদ্ধভাবে যাতায়াত করবে। ছুটির সময়ও সারিবদ্ধভাবে যাবে।
  11. পড়াশুনা ও অন্যান্য বিষয়ে জানতে বা জানাতে চাইলে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করবে।
  12. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্কুলের নিয়ম কানুন মেনে চলতে এবং শৃঙ্খলা পরায়ণ হতে হবে।

For parents and guardians অভিভাবক/অভিভাবিকাদের জ্ঞাতার্থে

  • তাঁরা যেন বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের পরিবেষ্টিত স্থানে প্রবেশ না করেন। কোনো সমস্যা বা কিছু জানাবার প্রয়োজন হলে নির্দিষ্ট সাক্ষাতের দিনে শ্রেণি শিক্ষক / শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করবেন।
  • ছেলে মেয়েদের নির্দিষ্ট পোষাকে পরিস্কার-পরিচ্ছন্নভাবে স্কুলে পাঠাবেন।
  • পাশে শ্রেণিকক্ষ থাকায় বসার জায়গার (Waiting Room) সুস্থ পরিবেশ বজায় রাখবেন ও নীরবতা পালন করবেন।
  • বিদ্যালয়ের সদর ফটকের সামনে / উভয় পার্শ্বে কখনোই স্কুল বসার পূর্বে, টিফিনে, ছুটির সময় কালক্ষেপ করবেন না।
  • যেখানে সেখানে খাবারের অবশিষ্টাংশ, পলিথিন, নানা রকম প্যাকেট, কলার খোসা, মাটির ভাঁড়, ডাবের খোলা ইত্যাদি ফেলবেন না। আবর্জনা ফেলার নির্দিষ্ট পাত্রে ফেলবেন।
  • ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সম্পর্কে কিছু জানার অথবা জানাবার থাকলে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে আপনার বক্তব্য জানালে খুশি হব।
  • রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় বিশ্বাসী অভিভাবক / অভিভাবিকাবৃন্দই কেবল এই বিদ্যালয়ে ছেলেমেয়েদের পড়াতে পারেন অন্যথায় তারা ছেলেমেয়েদের অন্যত্র নিয়ে যেতে পারেন।
  • অভিভাবক সভায় অবশ্যই যোগ দিন। আপনার সন্তানের মূল্যায়নের উপর নজর রাখুন।
  • আপনার পুত্র বা কন্যা রুটিন অনুযায়ী বিদ্যালয়ের পড়া করছে কিনা সেই বিষয়ে নজর দিন।
  • প্রত্যহ কিছু সময় সন্তানের সঙ্গে সময় কাটান ও ঠাকুর, মা, স্বামীজী-র আদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করুন। এতে আপনার সন্তানের মানসিক বিকাশ ঘটবে।
  • শিক্ষক-শিক্ষিকা, গুরুজনদের সমালোচনা কখনোই আপনার সন্তানের উপস্থিতিতে করবেন না।
  • আশাকরি বিদ্যালয়ের প্রচলিত নিয়ম ও সুস্থ পরিবেশ সর্বত্র রাখবেন।

Aims, pledge and prayerউদ্দেশ্য, শিক্ষাব্রত ও প্রার্থনা

Aims of the school

Swami Vivekananda used to say that education is the panacea for all social evils. But by education he did not mean mere book learning. He said, “We must have life-building, man-making, character-making assimilation of ideas.” And he added, “What we want is that education by which character is formed, strength of mind is increased, the intellect is expanded, and by which one can stand on one's own feet.” This is the ideal of education. Keeping these precious words of Swamiji in mind, we have been trying to put this teaching into practice at Shree Ramakrishna Ashrama Sikshatirtha. The aim of the institution is to lay a good educational foundation by giving individual attention.

বিদ্যালয়ের উদ্দেশ্য

স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষাই সকল সামাজিক কুফলের নিরাময়। কিন্তু শিক্ষা বলতে তিনি নিছক বই শিক্ষার কথা বলেননি, তিনি বলেছেন, আমাদের অবশ্যই জীবন গড়তে হবে, চরিত্র তৈরী করতে হবে, মানুষ তৈরী করতে হবে, ধারনার আত্তীকরণ। আমরা যা চাই তা হল শিক্ষা, যা চরিত্র গঠন করে, মনের শক্তি বৃদ্ধি পায়, বুদ্ধি সম্প্রসারিত করে। এবং যার দ্বারা কেউ নিজের পায়ে দাঁড়াতে পারে। এটিই হল আদর্শ শিক্ষা। স্বামিজীর এই অমূল্য বাণীকে মাথায় রেখে শ্রী রামকৃষ্ণ আশ্রম শিক্ষাতীর্থে এই শিক্ষাই কার্যকর করার চেষ্টা করে চলেছি। প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল ব্যক্তিগত মনযোগ দিয়ে একটি ভাল শিক্ষাগত ভিত্তি স্থাপন করা।

শুধু বড়ো লোক হয়োনা, বড় মানুষ হও।

স্বামী বিবেকানন্দ

My pledge আমার শিক্ষাব্রত

স্বামীজী বলেছেন, “ধর্ম মানে চরিত্র, সেটাই প্রকৃত শক্তি।” আমাদের বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য চরিত্র গঠন।

আমি এখানে এসেছি সত্যিকারের মানুষ হতে। এই উদ্দেশ্যকে সফল করার জন্য সত্য, স্বাধ্যায় ও সেবা, এ তিনটি সংকল্পবাক্য গ্রহণ করেছি। নীচে লেখা কর্মসূচী মেনে চলব ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এই কথা সপ্তাহে অন্ততঃ একবার পড়ব, যাতে না ভুলে যাই।

  1. নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠব ও সময়মত শুতে যাব।
  2. সকালে নিয়মিত শরীরচর্চা করব এবং বিকালে খেলাধুলা করব।
  3. আমার ঘরের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখব, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব। আমার ঘরের দেওয়াল ও মেঝে ঝকঝকে পরিষ্কার রাখব।
  4. প্রত্যেকদিন সংবাদপত্র পড়ব। নিয়মিত সহজ কোন ধর্ম পুস্তক পাঠ করব। এছাড়া পাঠ্যতালিকার বহির্ভূত ভালো বই পড়ব।
  5. যে কাজই করি না কেন খুব মন দিয়ে করব। সুন্দর হস্তাক্ষরে লিখব। স্পষ্ট উচ্চারণে কথা বলব।
  6. আমি শ্রদ্ধাবান ও বীর্যবান হব। আমি জানি আত্মবিশ্বাস সব উন্নতির মূল। যা কিছু শ্রেয়ঃ তার প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা থাকবে। আমার নিজের জীবনের আদর্শ হিসেবে কোন একজন মহান পুরুষের জীবন ও বাণী অনুসরণ করব।
  7. শৃঙ্খলা ছাড়া ছাত্রজীবন অর্থহীন। সুশৃঙ্খল জীবন গড়ে তোলার জন্য বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলব, গুরুজনদের নির্দেশ পালন করব।
  8. প্রত্যেক সহপাঠীই আমার বন্ধু। তাদের বিপদে সহায় হব, তাদের সুখে আনন্দ করব। গুরুজনদের ভক্তিশ্রদ্ধা করব।
  9. স্বামীজী বলেছেন, “জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।” এই কথা মনে রেখে সুযোগ পেলেই আমি দুঃস্থ দরিদ্র ও পীড়িতদের সেবা করব।
  10. সমবেত প্রার্থনায় নিয়মিত যোগদান করব এবং সকলের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। প্রার্থনার শেষে কিছু সময় একাগ্রচিত্তে ঈশ্বরচিন্তা করব।

Prayer প্রার্থনা

ওঁ সহ নাববতু। সহ নৌ ভুনক্তু।
সহবীর্য্যং করবাবহৈ। তেজস্বি নাবধীতমস্তু
মা বিদ্বিষাবহৈ।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।

(কৃষ্ণযজুর্বেদীয় শান্তিবচন)

বঙ্গানুবাদ

ঈশ্বর আমাদিগকে (আচার্য ও শিষ্যকে) সমভাবে রক্ষা করুন। আমাদের উভয়কে অধীত বিদ্যার ফলভোগে সমর্থ করুন। আমরা উভয়ে যেন ওজস্বী হই, অধীত বিদ্যা যেন আমাদের জীবনে তেজস্কর (কার্যকরী) হয়। পরস্পরের প্রতি আমরা যেন বিদ্বেষ ভাব পোষণ না করি। শান্তি... শান্তি... শান্তি... (আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক... সর্বপ্রকার বিঘ্ন উপশান্ত হইয়া পরিপূর্ণ শান্তি বিরাজ করুক)

Songs at prayer সাপ্তাহিক সঙ্গীত

সোমবারশিব সঙ্গীত
মঙ্গলবারমাতৃ সঙ্গীত
বুধবারশ্রীশ্রীরামকৃষ্ণ সঙ্গীত
বৃহস্পতিবারশ্রীশ্রীমা
শুক্রবারশ্রীমদ্ স্বামীজী সঙ্গীত

যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।

স্বামী বিবেকানন্দ

সফলতার গল্প পড়োনা কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে, ব্যর্থতার গল্প পড়, সফল হওয়ার কিছু ধারনা পাবে।

এ. পি. জে. আব্দুল কালাম